আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটিকে আমরা মে দিবস বলেও জানি। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এ দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। শ্রমিকদের সম্মানে মে দিবসে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে বিশ্বের প্রায় ৮০টি দেশ। ১৮৮৬ সালে শ্রমজীবী মানুষের অধিকারের যে লড়াই শুরু হয়েছিলো, তার স্মৃতি ধরে রাখতে প্রতিবছর পালিত হয় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসটির প্রয়োজনীয়তা কী?-সেই সকল গার্মেন্টস‌ শ্রমিক যাদের যথা সময়ে বেতন দেয়া হয় না তাদের অধিকার আদায়ের জন্য। সেই সকল নারী কর্মীদের জন্য যারা কর্মক্ষেত্রে বৈষম্য আর অনিয়মের স্বীকার হন।তাদের অধিকারের কথা চিন্তা করি যারা নিজেদের লিঙ্গ বৈচিত্র্যতার জন্য কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্য আর প্রতিবন্ধকতার স্বীকার হন। সেই সকল হিজড়া আর ট্রান্সজেন্ডার কর্মীদের জন্য শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে যারা সমাজের বিপুল মানুষের ব্যাঙ্গ আর সামাজিক প্রতিবন্ধকতাকে সহ্য করে কাজ করে যাচ্ছেন।

এই আন্তর্জাতিক শ্রম দিবসে স্মরণ করি ২০১৩ সালের ২৪শে এপ্রিল রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহত ১১৭৫ জন শ্রমিকদের।

আজকের এই আন্তর্জাতিক শ্রম দিবসে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষের কাজের প্রতি সম্মান জানাই, তাদের কাজকে সাধুবাদ জানাই।

ব্যঞ্জনার পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Leave a comment